তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের রায়ান - The News Lion

তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের রায়ান




দি নিউজ লায়ন ;   তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের রায়ান। দু'পক্ষের সংঘর্ষে দু'দলেই বেশ কয়েকজন জখম হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বেশ কয়েকটি দেওয়াল লিখন করা হয়। রাতের অন্ধকারে বিজেপি সেই দেওয়াল মুঝে দিয়ে বিজেপি লিখে দেয়। তারই প্রতিবাদ করলে বিজেপি বহিরাগত দুষ্কৃতি  নিয়ে এসে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় এমনকি উপপ্রধানের বাড়িতেও ভাঙচুর চালায়। 


ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়। অন্যদিকে বিজেপির বুথ কমিটির সভাপতি সুরজিৎ হাজরা চৌধুরীর অভিযোগ তাঁরা কয়েকজন মিলে বসেছিলেন। হঠাৎই উপপ্রধানের স্বামীর নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সমর্থক তাদের উপর হামলা চালায়। তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়ান ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান রিনু দে বলেন, তারা বাড়ির মালিকের কাছে অনুমতি নিয়েই দেওয়াল লেখার কাজ করছে।


 কিন্তু গতকাল হঠাৎই কয়েকজন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের লেখা দেওয়াল মুছে বিজেপি লিখে দেয়। প্রতিবাদ করলে তারা হামলা করে। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.